ecomauto

আপনি বিক্রি করুন। মাঝের সব কাজ আমাদের।

AI 24 ঘণ্টা কাস্টমারের উত্তর দেয়, চ্যাটকে order বানায়, courier বুক করে — আর দেখায় আসলে কত ডেলিভারি হলো।

7 দিন ফ্রি · কার্ড লাগবে না

বিক্রি বাড়ছে, কিন্তু কাজের চাপ আরও বেশি বাড়ছে

DM হাতে হাতে উত্তর

মডারেটর ঘুমালে বা ব্যস্ত থাকলে কাস্টমার অপেক্ষা করে — রাতে তো আরও দেরি। কাস্টমার চলে যায়।

Order হাতে কপি

ওয়েবসাইট, মডারেটর আর কমেন্ট থেকে আসা order শিটে হাতে তুলতে হয়। ভুল হয়, সময় যায়।

Courier-এ একটা একটা এন্ট্রি

প্রতিটা order আলাদা করে courier প্ল্যাটফর্মে টাইপ করা — নাম, ঠিকানা, ফোন, টাকা।

হিসাব কখনো মেলে না

ওয়েবসাইট বা Excel-এ সঠিক সংখ্যা নেই। কতটা ডেলিভারি হলো, কতটা ফেরত এল — কেউ নিশ্চিত না।

টাকার লিক

ড্যাশবোর্ড বলছে ৳24 লাখ — ব্যাংকে আছে ৳17 লাখ

কারণ COD parcel-এর 20–35% ফেরত আসে, অথচ WooCommerce সেগুলোকে তখনও "completed" দেখায়। ফলে আয়ের হিসাব ফুলে থাকে, আর আপনি ভুল সংখ্যা দেখে সিদ্ধান্ত নেন।

সাত ধাপে, মাঝের সব কাজ নিজে নিজে

আপনি শুধু মার্কেটিং আর প্যাকিং করুন। বাকিটা এভাবে চলে।

  1. 1

    AI bot তাৎক্ষণিক উত্তর দেয়

    দিনরাত 24 ঘণ্টা কাস্টমারের সাথে কথা বলে, বাংলা ও Banglish-এ।

  2. 2

    conversation হয়ে যায় order

    চ্যাটে কাস্টমার যা চেয়েছে, তা থেকে order তৈরি হয় — নাম, ঠিকানা, পণ্য সহ।

  3. 3

    Order জমা হয় এক জায়গায়

    EcomAuto-তে বা আপনার নিজের সিস্টেমে order রাখুন, আপনার পছন্দমতো।

  4. 4

    ওয়েবসাইটের order নিজে আসে

    আপনার ওয়েবসাইট বা WooCommerce-এর order স্বয়ংক্রিয়ভাবে টেনে আনা হয়।

  5. 5

    Courier-এ নিজে এন্ট্রি, ঝুঁকি যাচাই সহ

    আপনার বেছে নেওয়া courier-এ order নিজে ঢোকে। যে কাস্টমার আগে parcel ফিরিয়ে দিয়েছে, তার order risk score দেখে থামিয়ে রাখা হয় — আপনি দেখে সিদ্ধান্ত নেন, দুইবার courier চার্জ গুনতে হয় না।

  6. 6

    রিটার্ন ড্যাশবোর্ডে

    ফেরত আসা order দেখা যায়, আর রিটার্নের পর প্রতিটা order-এর স্ট্যাটাস ঠিক থাকে।

  7. 7

    অ্যানালিটিক্স দেয় সঠিক সংখ্যা

    কোনটা আসলে ডেলিভারি হয়েছে EcomAuto জানে, তাই আয়ের হিসাব মেলে।

আপনার একটা দিন: আগে আর পরে

EcomAuto ছাড়া

  • রাতে মেসেজের উত্তর আসে সকালে
  • order শিটে হাতে কপি করা
  • courier-এ একটা একটা টাইপ করা
  • ফেরত parcel-এর হিসাব মেলে না
  • ভুল সংখ্যা দেখে সিদ্ধান্ত

EcomAuto-র সাথে

  • AI সাথে সাথে উত্তর দেয়, রাতেও
  • চ্যাট থেকে order নিজে তৈরি হয়
  • courier-এ নিজে বুক হয়, ঝুঁকি যাচাই সহ
  • ফেরত order ড্যাশবোর্ডে, স্ট্যাটাস ঠিক
  • সঠিক সংখ্যা, আসল ডেলিভারির হিসাব

রিটার্ন কমালেই খরচ উঠে আসে

দিনে 100 order-এ রিটার্ন 5 পয়েন্ট কমলে দুই-মুখী courier চার্জে মাসে প্রায় ৳19,500 বাঁচে।

একজন order-entry কর্মীর বেতনের চেয়ে কম

founder দামে Growth plan মাসে ৳11,900, আর ঢাকায় একজন order-entry কর্মীর বেতন ৳12,000–18,000। EcomAuto রাত 11টার চাপেও ঘুমায় না, ঠিকানাও ভুল টাইপ করে না।

চ্যাট থেকে ডেলিভারি, সবকিছু এক জায়গায়

AI sales bot

বাংলা ও Banglish-এ দাম, সাইজ, স্টক আর ডেলিভারির উত্তর দেয় — দিন-রাত।

কমেন্ট অটো-রিপ্লাই ও কমেন্ট থেকে DM

পোস্টের কমেন্টে দাম জিজ্ঞেস করলে নিজে উত্তর দেয় আর ইনবক্সে কথা শুরু করে।

এক ইনবক্স, সব চ্যানেল

Messenger ও Instagram একসাথে, WhatsApp অ্যাড-অন হিসেবে। দরকার হলে আপনার টিম যেকোনো সময় কথা নিতে পারে।

একটাই order রিভিউ কিউ

সোশ্যাল আর ওয়েবসাইটের order এক জায়গায়, কোথা থেকে এল সেই লেবেলসহ।

Courier অটোমেশন

একটা বা বাল্কে, এক ক্লিকে বা পুরো অটো। জেলা অনুযায়ী রুল সেট করা যায়।

কাস্টমার ঝুঁকি স্কোর

বুক করার আগেই দেখুন এই নম্বরের ফেরতের ইতিহাস কেমন।

রিটার্ন মিলানো ও আসল রেভিনিউ

ফেরত order আলাদা হয়ে যায়, তাই ড্যাশবোর্ডের সংখ্যা ব্যাংকের সাথে মেলে।

আপনার চেনা প্ল্যাটফর্মের সাথেই কাজ করে

  • Facebook
  • Instagram
  • WhatsAppঅ্যাড-অন
  • WooCommerce
  • Pathao
  • Steadfast
  • RedXশীঘ্রই আসছে

আমরা মেসেজ গুনি না, conversation গুনি

একই কাস্টমারের সাথে একদিনের একশো মেসেজ মানে একটাই conversation। ট্রায়ালে 7 দিন, দিনে 10টি conversation, সব ফিচারসহ।

Starter

ছোট শপের জন্য, শুরুটা হোক সহজে

৳3,900/মাস

৳5,200 /মাস, সাধারণ দাম

প্রথম 100 জনের জন্য — 12 মাস একই দাম

VAT ছাড়া

মাসে 700টি conversation · 2 সিট

  • Messenger + Instagram DM-এ অটো রিপ্লাই
  • WooCommerce দুই-দিকের সিঙ্ক
  • ইমেইল সাপোর্ট, 48 ঘণ্টার মধ্যে
ফ্রি ট্রায়াল শুরু করুন

7 দিন ফ্রি, কার্ড লাগবে না

জনপ্রিয়

Growth

বাড়তে থাকা শপের জন্য সবচেয়ে জনপ্রিয়

৳11,900/মাস

৳15,900 /মাস, সাধারণ দাম

প্রথম 100 জনের জন্য — 12 মাস একই দাম

VAT ছাড়া

মাসে 2,400টি conversation · 5 সিট

  • দুই courier এবং রুলসহ অটোমেশন
  • ওয়েব চ্যাট উইজেট ও Broadcast
  • ফুল নেটওয়ার্ক রিস্ক স্কোর
ফ্রি ট্রায়াল শুরু করুন

7 দিন ফ্রি, কার্ড লাগবে না

Scale

বড় টিমের জন্য, পুরো নিয়ন্ত্রণ

৳24,900/মাস

৳33,200 /মাস, সাধারণ দাম

প্রথম 100 জনের জন্য — 12 মাস একই দাম

VAT ছাড়া

মাসে 5,000টি conversation · 15 সিট

  • API + webhooks এবং কাস্টম রুলস
  • COD leakage রিপোর্ট ও courier তুলনা
  • ডেডিকেটেড AM, 99.5% SLA
ফ্রি ট্রায়াল শুরু করুন

7 দিন ফ্রি, কার্ড লাগবে না

সব ফিচার ও দামের তুলনা দেখুন

সাধারণ প্রশ্ন

বট কি রোবটের মতো কথা বলে?

না। বট বাংলা ও Banglish-এ স্বাভাবিকভাবে উত্তর দেয়। আর যেকোনো সময় আপনার টিমের একজন এজেন্ট চ্যাটে ঢুকে নিজে কথা চালাতে পারে।

বট উত্তর দিতে না পারলে কী হয়?

চ্যাটটা আপনার হিউম্যান ইনবক্সে চলে আসে, কাস্টমার মাঝপথে আটকে থাকে না। আপনি বা আপনার টিম সেখান থেকে বাকিটা সামলায়।

কোন কোন courier সাপোর্ট করে?

এখন Pathao আর Steadfast। RedX শীঘ্রই আসছে।

conversation বলতে কী গোনা হয়?

একজন কাস্টমারের প্রথম মেসেজে একটা conversation শুরু হয়, আর 24 ঘণ্টা কোনো মেসেজ না এলে শেষ হয়। AI প্রথম উত্তর পাঠালে তবেই একবার গোনা হয়, মেসেজ ধরে নয়। AI একবারও উত্তর না দিলে সেটা গোনা হয় না। মাঝপথে আপনি নিজে নিয়ে নিলেও গোনা হয়, কারণ AI ততক্ষণে কাজ করে ফেলেছে। প্ল্যানের সীমা পেরোলে বাড়তি conversation-এর নির্দিষ্ট দাম লাগে, বট চুপচাপ বন্ধ হয়ে যায় না।

আমার ডেটা কি নিরাপদ, আর চাইলে কি ছেড়ে যেতে পারব?

আপনার order EcomAuto-তে মিরর করা থাকে, মালিকানা আপনার। চাইলে যেকোনো সময় সব এক্সপোর্ট করে WooCommerce দিয়ে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। EcomAuto কখনো আপনার টাকা ধরে রাখে না।

ট্রায়ালের জন্য কি কার্ড লাগে?

না, কার্ড লাগে না। 7 দিন, দিনে 10টি conversation, সব ফিচারসহ ফ্রিতে চালিয়ে দেখুন।

অর্ডার কপি করা বন্ধ করুন। বিক্রিতে মন দিন।